ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৮৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮৯ জনকে আটক করেছে।রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে ২০ হাজার ৬৪৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৪২ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑